লাখ টাকার ব্রান্ড এঙ্গেজমেন্ট – মোমেন্ট মার্কেটিং

সম্প্রতি সময়ে মোমেন্ট মার্কেটিং অনলাইন বিজনেস গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছে মোমেন্ট মার্কেটিং। সঠিকভাবে এবং সঠিক সময় মোমেন্ট মার্কেটিং করতে পারলে লাখ লাখ টাকার ব্র্যান্ড এনগেজমেন্ট আপনি ফ্রিতেই পেতে পারেন। ইদানিং অনেক বিজনেস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে মোমেন্ট মার্কেটিং করছে।

মোমেন্ট মার্কেটিং কি?
মোমেন্ট মার্কেটিং শব্দটা শুনেই হয়তো আপনি বুঝতে পারছেন এটি কি ধরনের মার্কেটিং। একেবারে ট্রেন্ডি বা রিসেন্টলি ভাইরাল হওয়া কোন টপিক, ইস্যু বা ইভেন্টরে সাথে রিলেট করে আপনার বিজনেসগুলো যে কনটেন্ট তৈরি করে সেটার মার্কেটিং করে মোমেন্ট মার্কেটিং হিসেবে পরিচিত।
উপরের এই ছবিগুলো দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন্টারনেটে ভাইরাল হওয়া কন্টেইনগুলোর সাথে নিজেদের বিজনেস নিস রিলেট করে কিভাবে কনটেন্ট তৈরি করেছে বিজনেস গুলো। মোমেন্ট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাইট টাইমে রাইট কনটেন্ট তৈরি করা। ট্রেন্ড খুব দ্রুতই চেঞ্জ হয় এবং একটা টপিক খুব বেশি দিন ভাইরাল থাকে না। তাই যখন যে জিনিসটা ট্রেন্ডিং থাকবে রাইট মোমেন্টামে সেইটা কাজে লাগাতে হবে। সময়ের পাশাপাশি আপনাকে অবশ্যই কনটেন্টের দিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ট্রেন্ডিং হলেই আপনার বিজনেসে আপনার বিজনেসের সাথে যায় না এমন কনটেন্ট তৈরি করা যাবে না বা জোর করে আপনার বিজনেসের সাথে রিলেট করাও উচিত হবে না। এক কথায় লেইম কন্টেন্ট প্রডিউস করা যাবে না এবং কিছু বিজনেসের ক্ষেত্রে মোমেন্ট মার্কেটিং প্রযোজ্যও নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *