একটা রিটার্ন অর্ডারে আসলে কত টাকা লস হয়: হিসাব + রিটার্ন কমানোর চেকলিস্ট
COD-তে একটা অর্ডার ফেরত এলে বেশিরভাগ উদ্যোক্তা শুধু ডেলিভারি চার্জটাকেই লস হিসেবে ধরেন। আসল লস তার চেয়ে অনেক বেশি। এই পেজে আছে একটা রিটার্নের পুরো খরচের হিসাব, সেই লস পূরণ করতে কয়টা সফল অর্ডার লাগে, আর রিটার্ন কমানোর চেকলিস্ট।
একটা রিটার্নে আসলে কী কী খরচ হয়
- অ্যাড খরচ: অর্ডারটা আনতে অ্যাডে যা খরচ হয়েছে (আপনার CPA)। অর্ডার ফেরত এলেও এই টাকা ফেরত আসে না।
- ডেলিভারি চার্জ: কাস্টমার পার্সেল না নিলে চার্জটা আপনার পকেট থেকেই যায়। কিছু কুরিয়ার ফেরত আনারও চার্জ নেয়, কিছু নেয় না।
- প্যাকেজিং: বক্স, পলি, টেপ, স্টিকার।
- টিমের সময়: কনফার্মেশন কল, অর্ডার এন্ট্রি, কুরিয়ার বুকিং, ফেরত আসার পর রিসিভ আর স্টকে তোলা।
- আটকে থাকা প্রোডাক্ট: ফুড আইটেম কয়েকদিন আটকে থেকে নষ্ট হয়ে যেতে পারে। ক্লোদিং-এ যে সাইজটা পার্সেলে আটকে ছিল, সেটার জন্য নতুন কাস্টমারকে "স্টকে নেই" বলতে হয়েছে, পরে দেখা গেল ঠিক সেই সাইজটাই ফেরত এসেছে।
উদাহরণ দিয়ে হিসাব
নিচের সংখ্যাগুলো শুধু উদাহরণ, নিজের সংখ্যা বসিয়ে হিসাব করুন:
| খরচ | টাকা |
|---|---|
| অ্যাড খরচ (CPA) | ৳250 |
| ডেলিভারি চার্জ | ৳120 |
| প্যাকেজিং | ৳30 |
| টিমের সময় | ৳20 |
| একটা রিটার্নের মোট লস | ৳420 (ফেরত চার্জ, নষ্ট প্রোডাক্ট বা হারানো বিক্রি এর বাইরে) |
রিটার্নের লস পূরণে সফল অর্ডার লাগবে = একটা রিটার্নের লস ÷ একটা সফল অর্ডারে লাভ
একটা সফল অর্ডারে লাভ ৳150 হলে: ৳420 ÷ ৳150 = প্রায় ৩টা সফল অর্ডারের লাভ শেষ। ১০টা অর্ডারে ২টা রিটার্ন হলে লস ৳840, মানে বাকি ৮টার মধ্যে প্রায় ৬টার লাভ চলে যায়।
ক্লোদিং বা ফুড ব্র্যান্ডের অ্যাড থেকে লাভ বাড়াতে চান? আমাদের Facebook Ads Management সার্ভিস দেখুন।
রিটার্ন কমানোর চেকলিস্ট
নিজের হিসাবের টেমপ্লেট
| মাস | মোট অর্ডার | রিটার্ন | রিটার্ন % | একটা রিটার্নের লস | মোট লস |
|---|---|---|---|---|---|
অ্যাডের বাজেট বাড়ানোর আগে রিটার্ন কমান। প্রতিটা রিটার্ন কমালে কয়েকটা অর্ডারের লাভ বেঁচে যায়। বাজেট বাড়ানোর সময় বাড়তি অর্ডারের আসল দাম কীভাবে হিসাব করবেন, দেখুন: স্কেলিং হিসাব।
উদাহরণের সংখ্যাগুলো বোঝানোর জন্য। খরচের তালিকা আর চেকলিস্ট আমাদের নিজেদের অ্যাড আর অর্ডার ম্যানেজ করার অভিজ্ঞতা থেকে।
Frequently asked questions
একটা রিটার্ন অর্ডারে কত টাকা লস হয়?
অ্যাড খরচ, ডেলিভারি চার্জ, প্যাকেজিং আর টিমের সময় যোগ করুন। এর সাথে কখনো ফেরত চার্জ, নষ্ট প্রোডাক্ট বা হারানো বিক্রিও যোগ হয়। উদাহরণে এটা প্রায় ৳420।
একটা রিটার্নের লস পূরণে কয়টা অর্ডার লাগে?
একটা রিটার্নের লসকে একটা সফল অর্ডারের লাভ দিয়ে ভাগ করুন। লাভ ৳150 আর লস ৳420 হলে প্রায় ৩টা সফল অর্ডারের লাভ লাগে।
পার্সেল সাকসেস রেশিও কী?
একজন কাস্টমারের আগের পার্সেলগুলোর মধ্যে কত শতাংশ ডেলিভারি হয়েছে। কুরিয়ারে কাস্টমারের নাম্বার দিয়ে এটা চেক করা যায়।
কখন অগ্রিম ডেলিভারি চার্জ নেব?
কাস্টমারের সাকসেস রেশিও খারাপ হলে বা বেশি রিটার্নের এরিয়া থেকে অর্ডার এলে। কোন সীমার নিচে নেবেন, নিজের ডেটা দেখে ঠিক করে টিমকে জানিয়ে দিন।

